বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় দিয়া-রোমানদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ আরচ্যারি বাংলাদেশের জন্য ভালো যায়নি। রিকার্ভ পুরুষ দলগত ও মিশ্রতে প্রি কোয়ার্টার থেকে বিদায় নেওয়ার পর ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ডেই বাংলাদেশের সব আরচ্যার বিদায় নিয়েছেন।
রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ৩ জন আরচ্যার অংশ নিয়েছেন। দেশ সেরা আরচ্যার রোমান সানা ভারতের রাই তরুণদ্বীপের সঙ্গে ৬-৪ সেট পয়েন্টে হেরেছেন। প্রথম সেটে দুই জনই ২৬-২৬ করে ড্র করেছিলেন। পরের সেট ভারতের আরচ্যার ২৮-২৭ পয়েন্টে জিতে যান। তৃতীয় সেটে রোমান ড্র করে ম্যাচে টিকে থাকেন। চতুর্থ সেটে রোমান ২৮-২৭ পয়েন্টে জিতলে ৪-৪ সেট পয়েন্টে সমতা হয়। পঞ্চম ও শেষ সেট দাঁড়ায় ফলাফল নির্ধারণী। রোমান শেষ সেটে সবচেয়ে কম স্কোর গড়েন। ৩০ এর মধ্যে মাত্র ২৫ করেন রোমান যেখানে তরুণদ্বীপ ২৯ করে পরবর্তী রাউন্ডে নিজের নাম লেখান।
অন্য দুই আরচ্যার আলিফ আব্দুর রহমান ও হাকিম আহমেদ রুবেল সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি। রুবেল জার্মান আরচ্যারের সঙ্গে ৬-২ সেট পয়েন্টে আর আলিফ ৭-১ সেট পয়েন্টে ইতালিয়ান আরচ্যারের সঙ্গে হারেন।
নারী রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের একমাত্র আরচ্যার ছিলেন দিয়া সিদ্দিকী। ভাগ্য তার খুব সহায় হয়নি। স্প্যানিশ আরচ্যার কানালিস ইলার সঙ্গে পাঁচ সেটের মধ্যে ৫-৫ সেট পয়েন্টে সমতায় ছিলেন। টাইব্রেকিংয়ে দুই জনই ৯ স্কোর করেন। ফলে আবার টাইব্রেকিং হয়। সেখানেও দুই জনের সমতা বজায় থাকে৷ দিয়াও ১০ এ ১০ এবং তার প্রতিপক্ষ ইলাও। এক্ষেত্রে ইলার তীর মূল কেন্দ্রের কিছুটা নিকটবর্তী হওয়ায় তাকে পরবর্তী রাউন্ডের জন্য যোগ্য ঘোষণা করা হয়।
দিয়া ও ইলার ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। প্রথম সেটে দুই জন ২৫-২৫ স্কোর করায় ড্র হয়। পরের চার সেট উভয় দুইটি করে জেতায় ৫-৫ এ সমতায় শেষ হয়। টাইব্রেকেও দুই বার সমতা ছিল। শেষ পর্যন্ত ভাগ্য সহায় না হওয়ায় দিয়া পরবর্তী রাউন্ডে যেতে পারেননি।
রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ। দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে এই বিশ্বকাপে ফেডারেশন মাত্র ৪ জন রিকার্ভ আরচ্যার পাঠিয়েছে। ফলে কম্পাউন্ড ইভেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, দলগত এবং নারী ব্যক্তিগত এবং মিশ্র বিভাগে অংশ নেয়। চার ইভেন্টের মধ্যে দলীয় দুই ইভেন্টে প্রি কোয়ার্টার ও ব্যক্তিগত ইভেন্টে প্রথম রাউন্ড (১/৩২) থেকে বিদায় নেয় বাংলাদেশ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






